আজিজুল হক নিউটন :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে প্রচারণা কার্যক্রম সুষ্ঠু ও সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (বুধবার) ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে আয়োজিত এ সভায় ময়মনসিংহ জেলার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সঠিক তথ্য প্রচার এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ধর্মীয় নেতৃবৃন্দকে নিজ নিজ ধর্মীয় ও সামাজিক পরিসরে গণভোট বিষয়ে ইতিবাচক প্রচারণা চালানো এবং সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সকলের সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।