1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

গফরগাঁওয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান: চিমনি-দেয়াল গুঁড়িয়ে দেওয়া, জরিমানা করা হয়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২২০ বার পঠিত
আজিজুল হক নিউটন :
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। গতকাল  বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫ ইং) পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন, গফরগাঁও-এর যৌথ উদ্যোগে উপজেলার পাতলাসি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
গফরগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আমির সালমান রনি-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানকালে আইনের ধারা ৫(২) লঙ্ঘন করে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইটভাটা স্থাপন ও মাটি সংগ্রহের অপরাধে মেসার্স এসবিএন ব্রিকস এবং মেসার্স এস এম বি ব্রিকস নামক ইটভাটার চিমনি ও দেয়াল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একই অপরাধে মেসার্স এম এম ই ব্রিকস-কে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
এছাড়াও সংশ্লিষ্ট সকল ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে ময়মনসিংহ জেলা পুলিশ, পাগলা থানা পুলিশ, গফরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনী।
প্রশাসন সূত্রে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park