1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

গফরগাঁওয়ে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যূত, বন্ধ ঢাকা–ময়মনসিংহ রেল যোগাযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত
আজিজুল হক নিউটন :
ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন কেটে দেওয়ার ঘটনায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যূত হয়েছে। আজ (সোমবার) সকালে গফরগাঁও আউটার সিগন্যাল এলাকায় এই ঘটনা ঘটে। এতে ট্রেনটির ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যূত হয়।
ঘটনার পরপরই ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ে সূত্র জানায়, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রেললাইন কেটে দেওয়ায় ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে রেলওয়ের প্রকৌশলী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কাজ শুরু করেছে।
রেল কর্তৃপক্ষ আরও জানায়, লাইনচ্যুত বগি সরানো এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চলমান রয়েছে। তবে রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।
ঘটনাটি তদন্ত করে দোষীদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park