1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

গফরগাঁওয়ে বিএনপির মনোনয়ন বঞ্চিত সমর্থকদের বিক্ষোভ, রেল লাইন ও স্টেশনে অগ্নিসংযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত
আজিজুল হক নিউটন :
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। দলীয় মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ একাংশের নেতাকর্মীরা গফরগাঁও রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও রেললাইনে আগুন দিয়ে বিক্ষোভ করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়,গতকাল ২৭ ডিসেম্বর (শনিবার) বিকেলে বিএনপির সাবেক নেতা ও মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আক্তারুজ্জামান বাবুর সমর্থকরা গফরগাঁও রেলওয়ে স্টেশনে জড়ো হন। একপর্যায়ে তারা স্টেশনের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান এবং রেললাইনের ওপর কাঠ ও অন্যান্য সামগ্রী জ্বালিয়ে দেন।
এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিক্ষোভকারীদের দাবি, গফরগাঁও আসনে বিএনপির মনোনয়ন প্রদানের ক্ষেত্রে ত্যাগী ও জনপ্রিয় নেতাদের উপেক্ষা করা হয়েছে। তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, নির্বাচনী মনোনয়নকে কেন্দ্র করে গফরগাঁওয়ে সাম্প্রতিক সময়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বাড়ছিল। গতকাল এই ঘটনায় তা সহিংস রূপ নেয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park