1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

গুরুদাসপুরে উন্নয়ন কাজ পরিদর্শন ও খাল খনন কার্যক্রম উদ্বোধন করলেন নাটোরের জেলা প্রশাসক।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২১৬ বার পঠিত

নাটোর প্রতিনিধি: এস এম পারভেজ তালুকদারঃ

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন, উদ্বোধন এবং খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এসব কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক প্রথমে গুরুদাসপুর থানা, উপজেলা পরিষদ ও পৌরসভা কার্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদ এলাকায় ধারাবারিষা–সিধুলী খাল খনন কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনের সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
এসময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, পিআইও আমিনুর রশীদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম এবং বিএডিসি’র সহকারী প্রকৌশলী সাইদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park