1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

গুরুদাসপুরে চলনবিলে ৩৬ টি অবৈধ ব্যনসায়িক স্থাপনা উচ্ছেদ অভিযান।

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৯৭ বার পঠিত

এস, এম পারভেজ তালুকদার,
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুর অংশের চলনবিলের দখল ও পরিবেশের দূষণ রোধে গড়ে উঠা ৩৬ টি অবৈধ ব্যবসায়িক দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে। শনিবার ( ২০ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার চলনবিল অধ্যষিত খুবজিপুর ইউনিয়নের বিলষায় ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় প্রশাসনের উদ্যোগে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ফাহমিদা আফরোজ। বিকাল ৩ টা অবধি পর্যন্ত চলে এ উচ্ছেদ অভিযান।

অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসন ও গ্রাম পুলিশের সহযোগিতায় সড়ক ও চলন বিলের জায়গা দখল করে গড়ে উঠা অবৈধ চা – স্টলসহ ৩৬ টি ব্যবসায়িক দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়কে যান চলাচল নির্বিঘ্ন করার নিমিত্তে সড়ক দখল করে রাখা খড়ের পালা ও সকল অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে উচ্ছেদকারী ইকবাল,সুমন,হযরত ও শাহ আলম কান্নাজনিত কন্ঠে বলেন, আমরা অত্যন্ত গরীব মানুষ। বর্ষা মওসুমে চলনবিলে নানা পর্যটক এখানে বেড়াতে আসে। আমরা বিগত তিন বছর যাবত বিলের পাড় ঘেঁষে বাঁঁশ -কাঠ আর টিন দিয়ে কোন রকমে ঝাপড়া তৈরি করে চা- স্টলের দোকান দিয়ে আসছি। সেই চা বিক্রির আয়ে আমাদের সংসার চলত। আজ আমরা নিঃস্ব হয়ে গেলাম। এখন আমাদের পরিবার না খেয়ে মরবে। দেশে নানা অনিয়ম হচ্ছে। সেখানে কোন নিয়ম ও আইনের প্রয়োগ হয় না। শুধু গরীবের বেলায় যত নিয়ম আর আইন। গরীব মানুষের চিন্তা কেউ করে না।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, অভিযানে আগে দখলদারদের উচ্ছেদ নোটিশ প্রদান করা হয়েছে। এমকি তাদের স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং পর্যন্ত করা হয়েছিল। আইনানুযায়ী সকল প্রন্থা অবলম্বন শেষে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বর্ষা মওসুমে পযর্যটকদের আগ্রহ বাড়াতে চলনবিলের সৌন্দর্যে পরবর্তীতে মহতী উদ্যোগ নেওয়া হবে। এমনকি এখানকার উচ্ছেদকারীদের পুনবার্সনের চেষ্টা করা হবে বলে তিনি আশ্বাস দেন। #

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park