1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

গুরুদাসপুরে পৃথক পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

এস এম পারভেজ তালুকদার,
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে পৃথক পাঁচটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনা ঘটে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সবকটি দুর্ঘটনাই ঘটেছে বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে।
নিহত ব্যক্তিরা হলেন, রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মানজুরুল ইসলামের ছেলে নাদিম ইসলাম রুবেল (২৫) ও গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট শিয়ানপাড়া এলাকার সায়েম উদ্দিনের ছেলে ফারুক হোসেন (২০)।
বনপাড়া হাইওয়ে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলা অংশের কাছিকাটা দশ নম্বর ব্রীজের ওপর বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় একটি যাত্রীবাহি বাস এসে ধাক্কা দেয়। মোটরসাইকেল আরোহী নাদিম সড়কে ছিটকে পড়লে মাথা থেতলে দিয়ে চলে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই যুবক। একই সময় নয়াবাজার আইড়মারী ব্রিজের কাছে মাছবাহী একটি ছোট ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ৩ জন। এছাড়া উপজেলার নাজিরপুর বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা দশ নম্বর ব্রীজের কাছে দুটি এবং নয়াবাজার আইড়মারী ব্রিজের কাছে আরো একটি দুর্ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হলেও গুরুতর আহত হয়েছেন ৪জন। এছাড়া উপজেলার নাজিরপুরে পৃথক দুটি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১১জন।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ওহিদুজ্জামান রুবেল বলেন, দুর্ঘটনা কবলিত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে অন্তত ১৫জন হাসপাতালে আসে। আহতদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুদাসপুর নাটোর, ২৯/৫/২০২৬,

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park