1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

গুরুদাসপুরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষ, আহত ৪ জন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২০৮ বার পঠিত

 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনায় চারজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে গুরুদাসপুর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। তারা হলেন, বিবাদী ১। মোঃ রফিক উদ্দিন (৩৫), পিতা: মোঃ বাচ্চু মিয়া, ২। মোঃ শহিদুল ইসলাম (৩৭), ৩। মোঃ দানিউল ইসলাম (৪২), পিতাঃ বদর উদ্দিন, ৪। মোঃ সাদেক আলী (৪০), ৫। মোঃ আব্দুল কাদের (৪৪), সকলের পিতাঃ মৃত এন্তাজ আলী, ৬। মোঃ ওয়াসিম (২৮), পিতা: মৃত আব্দুল করিম মোল্লা, ৭। মোঃ ঠান্টু (৩৫), ৮। মোঃ বাবলু মিয়া (৩৭), উভয়ের পিতা: মোঃ রসুল উদ্দিন, ৯। মোঃ সাইফুল ইসলাম (২৬), ১০। মোঃ সোহাগ আলী (২০), উভয়ের পিতা: সাদেক আলী, ১১। মোঃ মাসুদ রানা (২৭), পিতঃ মোঃ আব্দুল কাদের আলী, সর্ব সাং-নাজিরপুর নতুনপাড়া, থানা: গুরুদাসপুর, জেলা: নাটোর

এজাহারের বাদী মো. নজরুল ইসলাম দুখু জানান, গত ২৯ জুন রাত আনুমানিক ১১টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি টেলিভিশনে ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন। এ সময় বিদ্যুৎ চলে গেলে উপস্থিত ব্যক্তিরা উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এতে পাশের বাড়ির একটি শিশু ভয় পেয়ে যায় এবং পড়াশোনায় বিঘ্ন ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, রাত সাড়ে ১১টার দিকে বাদীর ছোট ভাই মো. আবুল হাসেম চায়ের দোকানে গিয়ে উচ্চস্বরে চিৎকার করতে নিষেধ করলে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র, লোহার পাইপ, কাঠের বাটাম ও লাঠি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় আবুল হাসেম গুরুতর আহত হন। এছাড়া তাকে উদ্ধার করতে গেলে কামাল মাস্টার, বিলকিছ বেগম ও মিজানুর রহমান মিন্টুও আহত হন বলে এজাহারে উল্লেখ রয়েছে।
আহতদের প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আবুল হাসেমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনার পর বাদী মো. নজরুল ইসলাম দুখু ১১ জনের নাম উল্লেখ করে গুরুদাসপুর থানায় এজাহার দায়ের করেন। এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মনজুরুল আলম বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park