1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

গুরুদাসপুরে মশিন্দা ইউনিয়নে নারী খামারিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৭৪ বার পঠিত

এস এম পারভেজ তালুকদার, নাটোর, উপজেলা প্রতিনিধিঃ

গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদে ব্রাক ডেইরির উদ্যোগে নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ক্ষমতায়নে আধুনিক ডেইরী প্রশিক্ষণ অনুষ্ঠিত। এস এম পারভেজ তালুকদার, গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর উপজেলার ৪ নং মশিন্দা ইউনিয়ন পরিষদে ব্রাক ডেইরী উদ্যোগে ৬ই মে রোজ বুধবার সকাল ১০ টার সময় মশিন্দা ইউনিয়ন পরিষদ হল রুমে নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরী ব্যবস্থাপনা শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকুনুজ্জামান, বিশেষ অতিথি মোঃ আব্দুল বারী চেয়ারম্যান মশিন্দা ইউনিয়ন পরিষদ, এছাড়াও উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ মোঃআমিনুল ইসলাম, প্রশিক্ষণের নারীদের ক্ষমতায়ন, দুগ্ধ খামারে অংশগ্রহণের সম্ভাবনা সুযোগ ও সীমাবদ্ধতা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ব্রাক ডেইরী এন্ড ফুড প্রজেক্ট এর মিল্ক কালেকশন এন্ড প্রোডিউসার সার্ভিস বিভাগের ভেটেনারি সার্জন ডাঃ সুজন কুমার নায়েক রায়, অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ হাসিনুর ইসলাম, উক্ত ডেইরী ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠান সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার বাবুল চন্দ্র রায়। প্রশিক্ষণে নারীদের আধুনিক পদ্ধতিতে গরু লালন পালন, সুষম খাদ্য, ব্যবস্থাপনা, রোগ, প্রতিরোধ ব্যবস্থা, কৃত্রিম প্রজন্ম, দুধ উৎপাদনের বৃদ্ধি, এবাং প্রযুক্তি নির্ভর খামার পরিচালনা বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। একি সঙ্গে স্বাস্থ্যসম্মত উপায়ে দুগ্ধ সংগ্রহের লক্ষে বিনামূল্যে ১ টি করে মিল্ক নেট ( দুধ ছাকনি) প্রদান করা হয়েছে। আয়োজকরা জানান বর্তমান সময়ে দুগ্ধ খামাের নারীদের অংশগ্রহণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দুগ্ধ শিল্পনারীর ক্ষমতায়নে অপার সম্ভাবনা সৃষ্টি করেছে। টেকসই দুগ্ধ শিল্প গড়ে তুলতে নারীদের দক্ষতা বৃদ্ধি করা জরুরি, এ ধরণের প্রশিক্ষণের মাধ্যমে নারী খামারিদের দক্ষতা বাড়াবে এবং খামারের আয় বৃদ্ধি করে নারীর ক্ষমতায়নে সহায়তা করবে বলে ব্র্যাক ডেইরির কর্মকর্তারা বক্তব্যের মাঝে তুলে ধরেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park