1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

গোবিন্দগঞ্জে প্রায় ১৪ হাজার মূল দলিল বিনষ্ট করতে যাচ্ছে সরকার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার প্রায় ১৪ হাজার জমির মালিকের বিভিন্ন শ্রেনীর মূল দলিল বিনষ্ট করার ঘোষনা দিয়ে নোটিশ ঝুলিয়ে দিয়েছে জেলা-উপজেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয়। এ নোটিশে উল্লেখ করা হয়েছে, ০১/০১/১৯৯৫থেকে ২০১৯ইং সাল পর্যন্ত দাবী বিহীন মূল দলিল সমূহ আগামী ১৬অক্টোবর বিনষ্ট করা হইবে। এমতাবস্থায় সংশ্লিষ্ট সকলকে ৫২ ধারা মূল ফিআদি আদান পূর্বক মূল দলিল সমূহ ১৫ অক্টোবর তারিখের মধ্যে ফেরৎ নেয়ার জন্য অনুরোধ করে নোটিশ জারি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ সাবরেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানাগেছে, উপজেলার বি়ভিন্ন এলাকার প্রায় ১৪ হাজার দলিলের ব্যাপারে এ সিদ্ধান্ত হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলা সাবরেজিস্ট্রার সোলায়মান আলীর এ বিষয়ে জানতে চাইলে তিনি আমাদের সময় প্রতিনিধিকে জানান, ঘোষনা কৃত দলিল গুলির বালাম বই এ রেজিস্ট্রার ভুক্ত হয়েছে, তার পরেও দলিলগুলি যেন বিনষ্টের পূর্বেই প্রকৃত মালিক গন সংগ্রহ করতে পারেন, সেই লক্ষে মাইকিং ও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নোটিশ জারি করা হয়েছে।

তবে দলিল,মহা মূল্যবান,তাই বিনষ্ট করার সময় সীমা,আরও বাড়ানোর দাবী জানিয়েছে সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park