1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

গোমানি নদীতে ভেসে উঠল সিংড়ার বৃদ্ধের মরদেহ।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৬৩ বার পঠিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:এস এম পারভেজ তালুকদারঃ

নাটোরের গুরুদাসপুর উপজেলার সাহাপুর কালীনগর এলাকায় গোমানি নদী থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে পরিচয় শনাক্তের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত ব্যক্তি নাটোরের সিংড়া উপজেলার শান্তনগর গ্রামের মৃত চান্দুলা প্রামাণিকের ছেলে হাবিবুর রহমান (৮০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) দুপুরে হাবিবুর রহমান আত্রাই নদীতে গোসল করতে নামেন। এ সময় নদীর প্রবল স্রোতে তিনি ভেসে গিয়ে নিখোঁজ হন। পরে নদীর স্রোতে ভেসে তাঁর মরদেহ গুরুদাসপুর উপজেলার সাহাপুর কালীন এলাকায় আজগর হাজির ধানের চাতাল সংলগ্ন গোমানি নদীর ঘাটে এসে পৌঁছে।
বিকেল প্রায় ৪টার দিকে ধানের চাতালের শ্রমিকরা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে সেটি তীরে তুলে রাখেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরবর্তীতে সিংড়া থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আত্রাই নদীতে নিখোঁজ হওয়ার পর ভেসে এসে গোমানি নদীতে মরদেহটি পাওয়া যায়। পরিচয় শনাক্তের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park