
মিজানুর রহমান চট্টগ্রাম, রাঙ্গুনিয়া উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামাইরহাট এলাকায়, খোরশেদ তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্বে অবস্থিত একটি ফার্মেসি সহ দুটি বসতঘরে আগুন লেগে মুহূর্তেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে, দুপুর আনুমানিক ১২টার দিকে। স্থানীয়দের ধারণা, গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত ঘরগুলোতে বসবাসরত দুটি পরিবার তাদের সর্বস্ব হারায়। স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে পল্লী চিকিৎসক মুহাম্মদ আলমগীরের একটি ফার্মেসি ও বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।

এছাড়া একই ঘটনায় আব্দুল মোনাফের সদ্য নির্মিত নতুন বসতঘরটিও আগুনে ভস্মীভূত হয়। খবর পেয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী, এডভোকেট মুহাম্মদ ইকবাল হাছান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা ও শান্তনা জানান। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থেকে ক্ষতিগ্রস্থের উদ্দেশ্যে বক্তব্য রাখেন । এছাড়া ঘটনাস্থলে উপস্থিত থেকে ছাত্রনেতা জয়নাল আবেদীন বক্তব্য রাখেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহানুভূতি প্রকাশ করেন।