1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে গতকাল ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৪৪১ বার পঠিত

মিজানুর রহমান, চট্টগ্রাম রাঙ্গুনিয়া প্রতিনিধঃ

চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে মোট ৯ প্রার্থীর মধ্যে গতকাল মনোনয়নপত্র বাছাইকালে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার

বিএনপির প্রার্থী, হুমাম কাদের চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর, এটিএম রেজাউল করিম।
বাংলাদেশ ইলামী ফ্রন্টের, এডভোকেট মুহাম্মদ ইকবাল হাছান।জাতীয় পার্টির, মো: মেহেদী রাশেদ। ইসলামী আন্দোলনের, আব্দুল্লাহ আল হারুন, এবং খেলাফত মজলিসের, মো: আবুল কালাম সহ মোট ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।

এই আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রিটার্নিং কার্যালয় সূত্র জানায়, এবি পার্টির, মো: আব্দুর রহমানের সমর্থনকারীর স্বাক্ষর নাই, আয়কর সংক্রান্ত তথ্য নাই, ফরম ২০ ও ২১ নাই এবং ব্যক্তিগত অঙ্গীকার নামা না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অন্যদিকে গণঅধিকার পরিষদের, বেলাল উদ্দিনের দলের মনোনয়ন সঠিক নাই এবং অঙ্গিকারনামা দাখিল না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির, প্রমোদ বরণ বড়ুয়ার দলের মনোনয়ন সঠিক না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park