1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

চাঁচকৈড় খলিফাপাড়া বটতলা মোড়ের রাস্তা না থাকায় লাশ নিতে হয় নদী দিয়ে।

  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

 

এস এম পারভেজ তালুকদার, নাটোর জেলা গুরুদাসপুর উপজেলা প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুর পৌর সভার ৪ নং ওয়ার্ডের চাঁচকৈড় খলিফাপাড়া দীর্ঘ ৩০ বছরেও রাস্তা হয়নি, বর্ষায় দুর্ভোগে শিকার হয়ে জীবন যাপন করছেন ১৫০ পরিবার।একটি রাস্তার অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নাটোরের গুরুদাসপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চাঁচকৈড় খলিফাপাড়ার প্রায় ১৫০ পরিবার। বর্ষা এলেই বৃষ্টি ও কাদায় চলাচলের পথ বন্ধ হয়ে যায়। অসুস্থ রোগী কিংবা জরুরি প্রয়োজনে কোনো যানবাহনও সহজে এলাকায় পৌঁছাতে পারে না। এমনকি কেউ মারা গেলে মরদেহ বের করারও নেই স্বাভাবিক রাস্তা।
স্থানীয়দের অভিযোগ, রাস্তা নির্মাণের জন্য একাধিকবার পৌরসভা কর্তৃপক্ষ জায়গা মাপামাপি করলেও আজও কাজ শুরু হয়নি। স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের সুপারিশসহ লিখিত আবেদন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একাধিকবার আবেদন করেও কোনো সুফল মেলেনি।
স্থানীয় বাসিন্দা মো. আমির মাস্টার বলেন, “পৌরসভার নাগরিক হিসেবে মানুষের দুর্ভোগের কথা জানিয়ে একাধিকবার আবেদন করেছি। কিন্তু এখনো কোনো কাজ হয়নি। আমরা দ্রুত রাস্তাটি নির্মাণের দাবি জানাই।”
মো. রাশিদুল ইসলাম রাশেদ বলেন, “এখানে প্রায় ১৫০ পরিবার বসবাস করে। কোনো মানুষ মারা গেলে মরদেহ বের করার মতো রাস্তা নেই। অনেক সময় নদীপথে নৌকায় মরদেহ নিয়ে খলিফাপাড়া ঘাটে আসতে হয়। বিষয়টি অত্যন্ত কষ্টের।”
আরেক বাসিন্দা ছলেমান প্রাং বলেন, “রাস্তার জন্য আমরা জায়গাও দিয়েছি। ইউএনওর কাছে বারবার আবেদন করা হয়েছে। তারপরও কাজ হয়নি। এলাকাবাসী এই দীর্ঘদিনের জনদুর্ভোগ থেকে মুক্তি চায়।”
এলাকাবাসীর দাবি, আর মাপামাপি বা আশ্বাস নয়—দ্রুত চাঁচকৈড় খলিফাপাড়া বটতলার রাস্তাটি নির্মাণ করে ১৫০ পরিবারের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান করা হোক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park