1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৪৭৭ বার পঠিত

রুহুল আমিন
উপজেলা প্রতিনিধি (মেলান্দহ) জামালপুর

জামালপুর মেলান্দহ হরিপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ফাইনাল ঘোড়াদৌড় প্রতিযোগিতা। উক্ত ফাইনাল ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক, মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি,মেলান্দহ-মাদারগন্জ গণমানুষের নয়নের মণি, জামালপুর ৩(মেলান্দহ-মাদারগন্জ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী জননেতা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল কবির মঞ্জু, বিশিষ্ট শিল্পপতি জনাব মোঃ রোকনুজ্জামান রকেট, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফজলুল হক, মেলান্দহ উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব নুরনবী মন্ডল, ৪ নং-নাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব বজলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন জাকির, আরো উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান বাবুল এর সহধর্মিনী জনাবা তুহিন আক্তার শিউলি, উপজেলা ছাত্রদলের জাকারিয়া আহমেদ জুয়েল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত ফাইনাল ঘোড়াদৌড় প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ৪ নং নাংলা ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ্ব কিসমত পাশা,উক্ত ফাইনাল ঘোড়দৌড় প্রতিযোগিতা পরিচালনা করেন আবু সুফিয়ান, এসময় মেলান্দহ মুক্ত স্কাউট দল, আনসার ভিডিভির সদস্য সহ গ্রাম পুলিশ সহযোগীতা করেন। উক্ত ফাইনাল ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার প্রদান করা হয়েছে গরু, দ্বিতীয় পুরস্কার বকরী এবং অন্যান্য পুরস্কার প্রদান করা হয়। এ সময় মোস্তাফিজুর রহমান বাবুলের সহধর্মিনী তুহিন আক্তার শিউলি বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে উপস্থিত দর্শকদের সাথে কুশল বিনিময় করেন। প্রধান অতিথির বক্তব্যে জনাব মুস্তাফিজুর রহমান বাবুল বলেন, জামালপুরের ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা সুষ্টভাবে সম্পন্ন হয়েছে, আমি যদি আগামী নির্বাচনে এমপি হিসাবে মনোনীত হয় এ বছরের ন্যায় প্রতিবছর এই ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় খেলা অনুষ্ঠিত হবে। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ফাইনাল ঘোড়াদৌড় প্রতিযোগিতা সমাপ্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park