1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

জয়ী হলে শান্তির জনপদ হবে রামপাল- জামায়াতের প্রার্থী আব্দুল ওয়াদুদ

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭২ বার পঠিত

বাগেরহাট প্রতিনিধিঃ

জয়ী হলে রামপাল-মোংলার এই জনপদকে শান্তির জনপদে পরিণত করা হবে। সকলকে নিয়ে নিরাপদ ও সমৃদ্ধিশালী দেশ হিসেবে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে জামায়াত। চারিদিকে জামায়াতের নির্বাচনী গণজোয়ার সৃষ্টি হয়েছে। তার ঢেউ রামপালেও দোলা দিয়েছে। সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্দোগে রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় শ্রীফলতলা নতুন মোড় চত্বরে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন, বাগেরহাট-৩ আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের পদপ্রার্থী এ্যাডভোকেট শেখ আ. ওয়াদুদ।
রামপাল উপজেলা জামায়াতের যুব বিভাগের নেতা মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।
তিনি তাঁর বক্তব্যে মানুষের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং শোষণমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, আমরা সরকার গঠন করলে অর্থনৈতিক কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আসবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা সহজতর হবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সূরা সদস্য অধ্যাপক ইকবাল হুসাইন, উপজেলা জামায়াতের আমীর মল্লিক আ. হাই, সেক্রেটারি মাওলানা জেহাদুজ্জামান, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, রামপাল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাজিদুর রহমান জুয়েল প্রমুখ। সামাবেশ শেষে এ রিপোর্ট লেখা পর্যন্ত একটি নির্বাচনী গণ মিছিল শ্রীফলতলা নতুন মোড় থেকে শুরু করে উপজেলা সদর প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতা-কর্মী মিছিলে যোগ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park