1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

তারাকান্দা ব্রিজ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎকর্মীর মৃত্যু, নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্ন।

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত
আজিজুল হক নিউটন :
ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার তারাকান্দা ব্রিজ এলাকায় বিদ্যুৎ পিলারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল ১৪ ডিসেম্বর, রবিবার বিকেল আনুমানিক ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ওই সময় ৪২০ ভোল্টেজের লাইনে রক্ষণাবেক্ষণ কাজ চলছিল। নিয়ম অনুযায়ী এ ধরনের কাজের আগে বিদ্যুৎ পরিবাহী লাইনের সঞ্চালন বন্ধ থাকার কথা থাকলেও হঠাৎ করে লাইনে বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়। এতে কর্মরত এক বিদ্যুৎকর্মী তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলেও বিদ্যুৎকর্মীকে আর বাঁচানো সম্ভব হয়নি। নিহতের পরিচয় ও বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, কাজ শুরুর আগে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি এবং দায়িত্বশীলদের গাফিলতির কারণেই এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park