মাসুদুর রহমান, নালিতাবাড়ি, প্রতিনিধিঃ
জিয়া উদ্যান (যা বর্তমানে চন্দ্রিমা উদ্যান নামে পরিচিত) এর পূর্ব নাম ছিল ক্রিসেন্ট লেক।
ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে অবস্থিত।
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর এখানে তাকে সমাহিত করা হয়। পরবর্তীতে এলাকাটি ‘জিয়া উদ্যান’ নামে পরিচিতি পায়। তবে সরকারি নথিপত্রে এর বর্তমান নাম চন্দ্রিমা উদ্যান।
উদ্যানের মাঝখানে একটি আকর্ষণীয় ঝুলন্ত সেতু এবং ক্রিসেন্ট লেক (অর্ধচন্দ্রাকৃতি হ্রদ) রয়েছে, যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।
১৭ বছর পর লন্ডন থেকে স্বপরিবারে তারেক জিয়া গতকাল দেশে ফিরেছেন।
আজ ২৬-১২-২০২৫ তিনি জিয়ার উদ্দান বর্তমান চন্দ্রিমা উদ্যানে আসবেন এবং তার পিতা জিয়ার রহমানের কবর জিয়ারত করবেন। সকল শহিদদের শ্রদ্ধার উপলক্ষে সেখানে কিছুক্ষণ অবস্থান করবেন। সেই স্থানে বিভিন্ন জায়গা থেকে আসছেন মানুষরা এখন স্থানটি ফিরে পেয়েছে তার পূর্বের রুপ।