1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ময়মনসিংহে ভিজিলেন্স টিমের কঠোর প্রস্তুতি।

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পঠিত
আজিজুল হক নিউটন :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে ‘ভিজিলেন্স ও অবজারভেশন টিম’-এর এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, নজরদারি ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। তিনি বলেন, নির্বাচন ও গণভোটকে ঘিরে যেকোনো ধরনের অনিয়ম, সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।
সভায় ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল মামুনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ দায়িত্ব ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।
সভা শেষে জানানো হয়, নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য রাখতে ভিজিলেন্স ও অবজারভেশন টিম মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করবে এবং যেকোনো অভিযোগ বা অনিয়মের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park