
চট্টগ্রাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি:
মোঃ মিজানুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার রানীরহাট বাজার এলাকায় রাজানগর ও ইসলামপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি রানীরহাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে রানীরহাট সিএনজি স্টেশন এলাকায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজানগর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু মনছুর তালুকদার এবং সঞ্চালনা করেন সাবেক জেলা ছাত্রদল নেতা রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী।
এছাড়া বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার, অর্থ সম্পাদক ইউছুপ কামাল তালুকদার, সহ-সম্পাদক মাস্টার কামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ সেকান্দর, যুগ্ম আহ্বায়ক গাজী জসিম, দক্ষিণ রাঙ্গুনিয়া যুবদল নেতা দিদার আলম, মুহাম্মদ দেলোয়ার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ইসলামপুর, রাজানগর, দক্ষিণ রাজানগর, বগাবিলী, পারুয়াসহ বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইউছুপ চৌধুরী বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে গঠিত নতুন যুবদল কমিটি নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও সন্তোষ বিরাজ করছে। তিনি নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, সংগঠনের কেউ অনিয়ম বা অন্যায়ের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়েও বক্তব্য তুলে ধরেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা নবগঠিত কেন্দ্রীয় যুবদলের সফলতা কামনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।