1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

নাসিরনগর প্রেসক্লাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৬০ বার পঠিত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া)  প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর প্রেসক্লাবের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ৩ ডিসেম্বর দুপুর ১ ঘটিকায় প্রেসক্লাব মিলনায়তন প্রাঙ্গণে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি আছমত আলীর সভাপতিত্বে ও দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি ও প্রেসক্লাব  সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া -১ সংসদীয় আসনে বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা বিএনপির  সভাপতি জননেতা এম এ হান্নান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন এ কে এম তাকিউল ইসলাম, আশিকুর রহমান পনি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি চন্দন কুমার দেব, দৈনিক দিনকাল প্রতিনিধি আব্দুল কাদের সেন্টু,দৈনিক জনতার খবর প্রতিনিধি খ,ম, জায়েদ হোসেন, দৈনিক আমার দেশ প্রতিনিধি আশিকুর রহমান পনি,দৈনিক জবাবদিহি প্রতিনিধি এ কে এম তাকিউল ইসলাম, দৈনিক চেতনায় বাংলাদেশ প্রতিনিধি সাইফুল ইসলাম,দৈনিক মুক্তি সমাচার প্রতিনিধি ওয়ালী রহমান, দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন,  দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি তোফাজ্জল মিয়া, দৈনিক সময়ের কণ্ঠ প্রতিনিধি সুমন ঘোপ,দৈনিক সংবাদ দিগন্ত প্রতিনিধি রাকিব চৌধুরী, দৈনিক সমতটবার্তা প্রতিনিধি আশিকুল হক আফনান, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি ইমরান নাজির ভুঁইয়া সহ সুশীল সমাজের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন দাঁত মন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার প্রভাষক হযরত মাওলানা আবু জামাল ও হযরত মাওলানা শাহিন আলম ভুঁইয়া। মোনাজাত পরিচালনা করেন দাঁত মন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসা আরবি প্রভাষক হযরত মাওলানা শেখ ছায়েদুল হক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park