1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৭৫ বার পঠিত

মিজানুর রহমান, রাঙ্গুনিয়া প্রতিনিধি :

চট্টগ্রামের, রাঙ্গুনিয়ায় একদিন আগে নিখোঁজ হওয়া এক স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) আজ সকালে উপজেলার পারুয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড, হাজারীহাটের পূর্ব পাশে হাজারী বিলের বাঙী ক্ষেত থেকে তার গলাকাটা নিথর দেহটি দেখা যায়।

তার নাম মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭)। সে একই ইউনিয়নের পূর্ব সাহাব্দী নগর মহৎ পাড়া গ্রামের দুবাই প্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের ছেলে এবং পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারে কাজ করছে।

স্বজনরা জানান, গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শাহেদ ইসলাম বাড়ি থেকে বের হন। এরপর থেকে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকেই পরিবারটি চরম উৎকণ্ঠা, অনিশ্চয়তা ও গভীর দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছিল। একপর্যায়ে রাতেই রাঙ্গুনিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরই মধ্যে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে স্থানীয়রা বাড়ির পাশের বাঙী ক্ষেতে তার গলাকাটা লাশ দেখতে পায়। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধারে কাজ করেন।

প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা স্থানীয়দের। তবে কি কারণে কারা এই হত্যাকান্ড ঘটালো তা জানা যায়নি৷ তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, “আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে মরদেহ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা, অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এই নৃশংস ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। নিহত কিশোরের পরিবার দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park