1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

পরিকল্পিত নগর গড়ার লক্ষ্যে গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৮৭ বার পঠিত

নাটর গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি, এস এম পারভেজ তালুকদারঃ

পরিকল্পিত নগর গড়ার লক্ষ্যে গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেটনাটোরের গুরুদাসপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে পৌর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৪৪ কোটি ২ লাখ ৯৫ হাজার টাকা ও ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ২ লাখ ৯৫ হাজার টাকা। এছাড়া বাজেটে ৯১ লাখ ৩০ হাজার ২০০ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

বাজেট ঘোষণা শেষে পৌর প্রশাসক ফাহমিদা আফরোজ বলেন, প্রথম শ্রেণির এই পৌরসভার নাগরিকদের উন্নত জীবনমান নিশ্চিত করাসহ পরিকল্পিত নগরায়ন গড়ে তোলাকে এবারের বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে নদী দখল ও দূষণ রোধে বর্জ্য ফেলার জন্য ৪ দশমিক ৪৩ একর জমিতে একটি ডাম্পিং স্টেশন স্থাপনের লক্ষ্যে ভূমি অধিগ্রহণের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদিত হলে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

এছাড়া শহরের পুরাতন গরুর হাট ও মাছ বাজারের পরিত্যক্ত স্থানে ছয়তলা বিশিষ্ট পৌর সুপার মার্কেট নির্মাণের মাধ্যমে পৌরসভার রাজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নাগরিকদের জন্য আধুনিক বিনোদন সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।

ঘোষিত বাজেটে উল্লেখ করা হয়, প্রথম শ্রেণির পৌরসভা হলেও আয়ের তুলনায় চাহিদা অনেক বেশি। বর্তমানে পৌরসভায় মোট ১০৪ জন জনবল কর্মরত রয়েছেন। এর মধ্যে ৬০ জন রাজস্ব খাত থেকে বেতন পান ও ৪০ জন মাস্টাররোলে কর্মরত থাকায় প্রায়ই বেতন বকেয়া থাকার পরিস্থিতি তৈরি হয়।

তবে আশার কথা উল্লেখ করে পৌর প্রশাসক বলেন, রিজিলিয়েন্ট আরবান টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP)-এর আওতায় ৪৫০ কোটি টাকার একটি প্রকল্পের বরাদ্দ পাওয়া গেছে। নয় বছর মেয়াদি এ প্রকল্প বাস্তবায়িত হলে নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করলে গুরুদাসপুরে পরিকল্পিত ও টেকসই নগরায়ন নিশ্চিত করা সম্ভব হবে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, ওসি মনজুরুল আলম, পৌরসচিব হাসান আলী, পৌর নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park