1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

পিতৃপরিচয়ের সংকটে এক কিশোরী: ফুফুর মৃত্যু পরও পরিচয়হীনতায় স্কুলছাত্রী দীপানী

  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পঠিত
আজিজুল হক নিউটন :
পিতৃপরিচয়ের অভাবে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে এক স্কুলছাত্রীকে। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার কান্দিপাড়া গ্রামের কিশোরী দীপানী (ছদ্মনাম) বর্তমানে স্কুলে পড়লেও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত পিতৃপরিচয় না থাকায় শিক্ষা, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ জীবন নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, প্রায় ১৯ বছর আগে দীপানীর জন্ম হলেও আজ পর্যন্ত তার পিতৃপরিচয় নিশ্চিত হয়নি। মা ফুফু রহিমা দীর্ঘদিন ধরে এই পরিচয়ের দাবিতে চেষ্টা চালিয়ে গেলেও নানা জটিলতায় তা আলোর মুখ দেখেনি। সম্প্রতি ফুফু রহিমার মৃত্যু হলে বিষয়টি আরও সংকটাপন্ন হয়ে পড়ে।
দীপানীর মা জানান, সন্তানের পিতৃপরিচয় না থাকায় জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কাগজপত্র প্রস্তুত করা থেকে শুরু করে সামাজিক স্বীকৃতি- সব ক্ষেত্রেই প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। স্কুলে ভর্তি ও পরীক্ষার রেজিস্ট্রেশনেও বারবার সমস্যায় পড়েছে দীপানী।
ভুক্তভোগী দীপানী কান্নাজড়িত কণ্ঠে জানায়, “আমি শুধু একজন মানুষ হিসেবে পরিচয় চাই। বাবার নাম ছাড়া সমাজে টিকে থাকা খুব কষ্টের। পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চাই, কিন্তু পিতৃপরিচয় না থাকলে সব পথ যেন বন্ধ হয়ে যায়।”
স্থানীয় জনপ্রতিনিধি ও মানবাধিকারকর্মীরা জানান, এটি শুধু একটি পরিবারের সমস্যা নয়, বরং সমাজের একটি বড় ব্যর্থতার প্রতিচ্ছবি। তারা দ্রুত প্রশাসনিক ও আইনগত সহায়তার মাধ্যমে দীপানীর পিতৃপরিচয় নির্ধারণ এবং তার মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর গুলো বলছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park