1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

পুকুরে ভাসমান লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ।

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

এস, এম পারভেজ তালুকদার,

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি, নাটোরের গুরুদাসপুর উপজেলায় পুকুর থেকে মোছা: ছবেদা (৪৮) নামের এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুরা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ছবেদা উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুরা মিলকিপাড়া গ্রামের মৃত শাজাহানের মেয়ে ও মৃত কাশেমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ছবেদা দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের কাছ থেকে ছেলে-মেয়ের মাদ্রাসায় পড়াশোনার কথা বলে আর্থিক সহায়তা নিয়ে জীবিকা নির্বাহ করতেন। এলাকাবাসীর দাবি, তিনি মাদকাসক্ত ছিলেন। রাতে তিনি ধানুরা সরদারপাড়া গ্রামের নূরনাহার নামে এক নারীর বাড়িতে অবস্থান করতেন।
স্থানীয়রা জানান, গত ২২ মে রাতে তাকে ওই বাড়িতে দেখা না গেলে খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার ২৩ মে ভোরে মো. আক্তার হোসেনের পুকুরে তার ভাসমান লাশ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আগেও সে দুবার মদ্যপান করে পুকুরে পরে গিয়েছিল বলে জানা যায়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park