1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহ জেলা পুলিশের ভার্চুয়াল অংশগ্রহণ।

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৮৭ বার পঠিত
আজিজুল হক নিউটন :
“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে ধারণ করে দেশব্যাপী শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৬। রবিবার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মাধ্যমে চার দিনব্যাপী এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রধানমন্ত্রীর ভাষণ ও কল্যাণ সভায় ময়মনসিংহ রেঞ্জ ও জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সি কবীর উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) থেকে এ ভার্চুয়াল সংযোগ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক, ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার মো. নাইমুল হক, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ময়মনসিংহের কমান্ড্যান্ট সোমা হাপাং, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুললাহ্ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল এবং সহকারী পুলিশ সুপার (এসএএফ) তাহমিনা আক্তারসহ বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রতিনিধিরা।
এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে ময়মনসিংহ জেলা পুলিশের সদস্যদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park