1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বিতায় গুরুদাসপুরে ব্র্যাকের ধানবীজ ও গবাদিপশু বিতরণ।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২২৯ বার পঠিত

 এম পারভেজ তালুকদার,
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি :

দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক। এরই অংশ হিসেবে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ব্র্যাক অফিসে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের সদস্যদের মাঝে ধানবীজ, গবাদিপশু ও বৃক্ষচারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় নাজিরপুর ব্র্যাক অফিস পরিদর্শন করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। এ সময় তিনি ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় ৪০ জন সদস্যের মাঝে দুই কেজি করে ব্র্যাক সিডের হাইব্রিড ‘রাজা ধান-১৮’ ধানবীজ বিতরণ করেন। একইসঙ্গে ব্র্যাকের আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) কর্মসূচির আওতায় তিনজন সদস্যকে গরু এবং একজন সদস্যকে দুটি ছাগল প্রদান করা হয়।
সুবিধাভোগীদের মধ্যে ছিলেন দেবত্তর গড়িলা গ্রামের রুবিয়া, বৃকাশো এলাকার মহেলা খাতুন, আখি খাতুন, জেসমিন ও সুমাইয়া এবং ডুবারপাড়া গ্রামের তফেজানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরে নাজিরপুর শাখার ইউপিজি কর্মসূচির আওতায় ৩১০ জন সদস্যের মাঝে গরু, ছাগলসহ বিভিন্ন উৎপাদনশীল সম্পদ বিতরণ করা হচ্ছে। পাশাপাশি আড়ংয়ের অর্থায়নে প্রত্যেক সদস্যকে তিনটি করে বৃক্ষচারা প্রদান করা হচ্ছে। এসব সহায়তা সদস্যদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পরিদর্শনকালে ইউএনও ফাহমিদা আফরোজ ব্র্যাকের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, “সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে ব্র্যাকের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উৎপাদনশীল সম্পদভিত্তিক সহায়তা মানুষের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের নিজস্ব আয় সৃষ্টির পথ তৈরি করে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।”
তিনি উপস্থিত সদস্যদের উদ্দেশে মাদকাসক্তি, আত্মহত্যা ও বাল্যবিবাহের ভয়াবহ সামাজিক প্রভাব সম্পর্কে সচেতনতা বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. হাসিবুল ইসলাম, দাবি কর্মসূচির শাখা ব্যবস্থাপক মো. রুস্তম আলী, এনসিডিপি কর্মসূচির শাখা ব্যবস্থাপক মো. তাহাজ্জুদ হোসেন এবং ইউপিজি কর্মসূচির শাখা ব্যবস্থাপক মো. সেলিম হোসেন।
বক্তারা বলেন, নাটোর জেলাজুড়ে ব্র্যাকের দারিদ্র্য নিরসন, জীবিকায়ন, কৃষি উন্নয়ন ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। এসব উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park