1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

ফুলবাড়িতে মাদকদ্রব্য সহ স্বামী-স্ত্রী গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২০১ বার পঠিত

মোঃ সিরাজুল ইসলাম
ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় মাদকদ্রব্য ইস্কাফসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

১১ অক্টোবর শনিবার রাতে উপজেলার উত্তর কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ। আটকরা হলেন ওই এলাকার খোকন (৩৫)ও তার স্ত্রী মোমেনা বেগম (২৮)।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর এলাকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম মাদক উদ্ধার অভিযান চালায়।

ওই এলাকার খোকন ও তার স্ত্রী মোমেনা বেগম বসতবাড়িতে গিয়ে তল্লাশি করে ২২ বোতল ভারতীয় মাদকদ্রব্য ইস্কাফ ও মাদক বিক্রির ২১ হাজার ৮৭০ টাকা জব্দসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park