1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

ফুলবাড়ী ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হলো “ফুল শিক্ষাবৃত্তি” পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

সিরাজুল ইসলাম

কুুড়িগ্রাম, ফুলবাড়ি প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ডিগ্রি কলেজে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “ফুল শিক্ষাবৃত্তি” পরীক্ষা–২০২৫। শনিবার ২৭ ডিসেম্বর সকাল ১১ টায় এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৭৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন হয়।

আজকের এ পরীক্ষায় কেন্দ্র পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম (রিজু)। এ সময় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম,
উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ইয়াসিন আলী, সহকারি শিক্ষা অফিসার লিপিকা রানী, ফাইট আনটিল লাইট ( ফুল) এর পরিচালক আব্দুল কাদের সহ আরো অনেকে।

ফাইট আনটিল লাইট ( ফুল) এর পরিচালক আব্দুল কাদের জানান,আমরা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ও প্রতিযোগী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে-ফুল শিক্ষাবৃত্তির আয়োজন করেছি। আমরা সকলের সহযোগিতা কামনা করছি যাতে ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা চলমান থাকে।

পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব অধ্যক্ষ আমিনুল ইসলাম (রিজু) জানান, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে। ফলে পরীক্ষার্থীরা স্বস্তির সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের শিক্ষামূলক পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park