1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

ফুলবাড়ীতে গণতন্ত্র ২০২৬ প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ২৬১ বার পঠিত

 

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ

আসন্ন গণতন্ত্র ২০২৬ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন ও ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মসজিদের ইমাম ও আলেম-উলামাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬)দুপুরে ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-উলামা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

উপজেলা ইসলামি ফাউন্ডেশনের সুপার ভাইজার রাশেদুল ইসলাম প্রামানিকের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ফুলবাড়ী থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আরিফুর রহমান কনক, কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, এবং ইসলামিক ফাউন্ডেশন ফুলবাড়ী উপজেলা সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত জরুরি। সমাজে ধর্মীয় নেতৃবৃন্দের ব্যাপক প্রভাব থাকায় তাঁদের মাধ্যমে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা গেলে নির্বাচনী প্রক্রিয়া আরও গ্রহণযোগ্য ও শক্তিশালী হবে।
বক্তারা আরও বলেন, গণতন্ত্র ২০২৬ সংসদ নির্বাচন দেশের দায় আপনার হাতে এই বার্তাকে সামনে রেখে সকল ভোটারকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নির্ভয়ে ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে ইমাম ও আলেম-উলামাগণ কার্যকর ভূমিকা রাখতে পারেন।

মতবিনিময় সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটার উপস্থিতি বৃদ্ধি, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে উপস্থিত ইমাম ও আলেম-উলামাগণ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park