
সিরাজুল ইসলাম,
ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২২ অক্টোবর, বুধবার মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবণ ও সম্পদের ক্ষতি প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন রেলি ও আলোচনা সভার আয়োজন করে। সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার এসআই জাহাঙ্গীর আলম সরকার, ইউআরসি ইনস্ট্রাক্টর আব্দুল আজিজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল মালেক ও সেক্রেটারী মাওলানা আব্দুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাকারিয়া মিঞা, মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুছ আলী আনন্দ, ট্রাক শ্রমিক সমিতির হাবিবুর রহমান, অটো মালিক সমিতির আশরাফুল আলম প্রমূখ।

সভায় উপজেলার সড়কগুলোতে নিরাপদ চলাচল নিশ্চিত করতে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে একটি রেলি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।