1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

ফুলবাড়ীতে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দেশব্যাপী প্রশিক্ষ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৩ বার পঠিত

 

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ

“তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” এই স্লোগানকে সামনে রেখে সোমবার ২৮ ডিসেম্বর বিকেল ৪ টা হইতে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় (পাইলট)এর হল রুমে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে এ পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণে ফুলবাড়ী উপজেলা শাখা ও কলেজ শাখা ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।

আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আল মারজান,ঢাবি ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, হাজী মুহাম্মদ মুহসীন হলের ছাত্রদলের আহবায়ক আবু জাফর গিফারী ইফাত,এআইইউবির ছাত্রদলের সভাপতি শামসুদ্দোহা শাওন,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আল হেলাল হোসেন ইলমান,
আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ায়েস করেনি, তেজগাঁও কলেজের সদস্য রাকিবুল ইসলাম রানা।

এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্য সচিব শ্রী বিষ্ণু চন্দ্র সেন,ফুলবাড়ী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সানরোজ বসুনিয়া,সাধারণ সম্পাদক মহেশ্বর রায় শুভ সহ আরো অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park