1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

 ফুলবাড়ীতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৪২ বার পঠিত

মোঃ সিরাজুল ইসলাম: ফুলবাড়ী কুড়িগ্রাম

 

ফুলবাড়ীতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ অক্টোবর সকাল সাড়ে ছয়টায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে  প্রথমবারের মতো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফুলবাড়ী শাখার আয়োজনে ফুলবাড়ী পশ্চিম থানা শাখা শিবিরের সভাপতি মিরাজ হোসেনের সভাপতিত্বে উপজেলার ধরলা ব্রীজের দক্ষিণ পাড় থেকে শুরু করে ফুলবাড়ী কাচারী মাঠ পর্যন্ত ‍গিয়ে শেষ করে। প্রায়  ৪ কিঃমিঃ এ দৌড় প্রতিযোগিতায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে ১শতাধিক কর্মি অংশ গ্রহণ করেন।

আজকের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়েত ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওঃ মোঃ আব্দুল মালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক রংপুর মহানগরীর শিবির নেতা সোহেল রানা, ফুলবাড়ী উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাস্টার বেলাল হোসেন।

আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শিবিরের সাবে অফিস সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম রানাসহ ফুলবাড়ী উপজেলা ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।

অংশগ্রহণকারী প্রতিযোগিরা জানান, আমরা এই ম্যারাথন দৌড়ে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত আর এই খেলা গুলো যেন অব্যাহত থাকে।

আয়োজকরা জানায়, আমাদের আজকের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার কারণ হচ্ছে সমাজে বিভিন্ন ধরণের নেশায় জড়িত হচ্ছে বিভিন্ন  শ্রেণীপেশার মানুষ, তাই এই নেশা থেকে দূরে রাখতে আমরা ফুলবাড়ী উপজেলার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এই খেলাধুলার আয়োজন করেছি এবং অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park