1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

ফুলবাড়ীয়ায় জ্বালানি মজুদ স্বাভাবিক, ভাড়া নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান জোরদার।

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৫৩ বার পঠিত
আজিজুল হক নিউটন :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার। অভিযানের অংশ হিসেবে উপজেলার “মেসার্স ইসলাম ফিলিং স্টেশন” এবং “মেসার্স মিলেনিয়াম ফিলিং স্টেশন লিমিটেড”-এ পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে স্টক রেজিস্টার যাচাই করে দেখা যায়, উভয় ফিলিং স্টেশনেই পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে। এর মধ্যে ডিজেল ১৫,১৫৪ লিটার, পেট্রোল ৮৫২ লিটার এবং অকটেন ৪৫১ লিটার পাওয়া যায়। সংশ্লিষ্টদের কৃত্রিম সংকট সৃষ্টি না করে নির্ধারিত নিয়ম মেনে যানবাহনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি তেল বিক্রয়ের রেজিস্টার সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহারেও কঠোর নির্দেশ দেওয়া হয়।
অভিযানের অংশ হিসেবে ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়কে গণপরিবহনের ভাড়ার পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হয়। এ সময় সিএনজি চালিত যানবাহনের ভাড়া স্বাভাবিক রয়েছে বলে দেখা গেছে, যা যাত্রীদের জন্য স্বস্তির বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিলিং স্টেশনগুলোর কার্যক্রম ও স্টক রেজিস্টার নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে, যাতে বাজারে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি না হয়। জনস্বার্থে জ্বালানি সরবরাহ ও পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park