1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

বিএনপির জিয়া সাইবার ফোর্সের নাসিরনগর উপজেলা কমিটি অনুমোদন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১৭২ বার পঠিত
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,
আমরা শক্তি, আমরা সোর্স, আমরা জিয়া সাইবার ফোর্স” এই অঙ্গীকারকে ধারণ করে অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পক্ষে তথ্যযুদ্ধ পরিচালনা ও অপপ্রচার প্রতিরোধে সক্রিয় সংগঠন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ নাসিরনগর উপজেলায় নতুন কমিটি অনুমোদন হয়েছে।
সোমবার (১৯শে জানুয়ারি) নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ’কে সভাপতি ও উপজেলা ছাত্রদল নেতা ইয়াছিন চৌধুরী’কে সাধারণ সম্পাদক করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব শুভ আহমেদ কাউসার ও যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জীবন এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে অন্যদের মধ্যে সহ-সভাপতি ওয়াসিম মাহমুদ, ফরিদ মিয়া, রাকিব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল আলম সাকিব, ইব্রাহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক তৌকির হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক আফজাল হক বাবু, দপ্তর সম্পাদক আশিকুল হক আফনান, সহ-দফতর রায়হান তালুকদার, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম রাজ, সহ-প্রচার ইয়াছিন আরাফাত, অর্থ সম্পাদক শুখাঈদ মিয়া, সহ-অর্থ সম্পাদক জিয়াউর রহমান, প্রবাসী সম্পাদক ফয়সাল আহমেদ, তথ্য সম্পাদক আজমান হোসেন, সংস্কৃতি সম্পাদক পারভেজ, ক্রীড়া সম্পাদক আল আমীন, স্বাস্থ্য সম্পাদক মোস্তফা, ধর্ম সম্পাদক দরবেশ আলী, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ ভূইয়া, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মাকসুদুল হাসান, যুব বিষয়ক সম্পাদক আরমান আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক প্রশান্ত চৌধুরী। এছাড়াও সদস্য পদে সৈয়দ কিবরিয়া, মুছা মিয়া, শেখ সালমান, রুবেল মিয়া, রাইসুল ইসলাম ও গিয়াসউদ্দিন নিহারকে মনোনীত করা হয়।
নির্বাচিত সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অনলাইন প্ল্যাটফর্ম এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জিয়া সাইবার ফোর্স হচ্ছে বিএনপির অনলাইন ফ্রন্টলাইনের সৈনিক। নাসিরনগর উপজেলা কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটি আরও শক্তিশালী হবে এবং সত্য প্রচারে ও মিথ্যা অপপ্রচার প্রতিহত করতে আরও সক্রিয় ভূমিকা রাখবে।
উল্লেখ্য জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে অনলাইনে বিএনপির নীতি, আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন প্রচার করে আসছে। সংগঠনটির মূল লক্ষ্য সত্য তথ্য প্রচার, গুজব ও অপপ্রচার প্রতিহত করা,এবং দলের পক্ষে অনলাইন জনমত গড়ে তোলা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park