1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

ভূরুঙ্গামারীতে মাটি বোঝাই ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু।

  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

জাকারিয়া শেখ, কুড়িগ্রাম পতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাটি বোঝাই একটি ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে পানিতে ডুবে জাকির হোসেন (৩২) নামে এক ট্রাক্টর চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ডিপেরহাট–সড়ককাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং মোজাম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টর চালক ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে জাকির হোসেন একটি মাটি বোঝাই ট্রাক্টর নিয়ে ডিপেরহাট এলাকা থেকে সড়ককাটার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ডিপেরহাট–সড়ককাটা সড়কের একটি বাঁকে পৌঁছালে ট্রাক্টরটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে উল্টে পড়ে। এতে চালক ট্রাক্টরসহ পানিতে পড়ে যান এবং ভারী মাটির চাপ ও ট্রাক্টরের নিচে চাপা পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে উদ্ধার করার আগেই জাকির হোসেনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে তার নিজ বাড়িতে নিয়ে যান। দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক একটি দুর্ঘটনা। আমরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park