1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

মধুটিলা ইকোপার্ক উত্তরবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্র

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬১৮ বার পঠিত
মাসুদুর রহমান, নালিতাবাড়ি,প্রতিনিধিঃ
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত মধুটিলা ইকোপার্ক উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র।ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষে ছোট-বড় পাহাড় আর ঘন শালবনের মাঝে এই পার্কটি তৈরি করা হয়েছে।
বড় টিলা আর সবুজের সমারোহ পর্যটকদের মুগ্ধ করে। গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এখান থেকে মেঘালয়ের পাহাড়ও দেখা যায়।
  ভেতরে একটি বড় লেক রয়েছে, যেখানে পর্যটকদের জন্য প্যাডেল বোট বা নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে। লেকের ওপর চমৎকার একটি সেতুও রয়েছে।
 পাহাড়ের উপরে একটি সুউচ্চ ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে পুরো পার্ক এবং সীমান্তের ওপারের পাহাড়ের দৃশ্য স্পষ্টভাবে উপভোগ করা হয়। জন্য এখানে বিভিন্ন রাইড, মিনি চিড়িয়াখানা এবং ছোট একটি পার্ক রয়েছে।
  পার্কের ভেতরে বিভিন্ন প্রাণীর কৃত্রিম ভাস্কর্য যেমন: হাতি, হরিণ, ডাইনোসর এবং সুন্দর কৃত্রিম ঝর্ণা তৈরি করা হয়েছে।
  এটি একটি ফ্যামিলি ফ্রেন্ডলি জায়গা। এখানে শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।
  পার্কের ভেতরে এবং আশেপাশে কিছু স্থানীয় খাবারের দোকান ও রেস্টুরেন্ট পাওয়া যায়।
  নিরাপত্তার জন্য এখানে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের নজরদারি থাকে। এই স্থানটির বিভিন্ন পাহাড়, গাছপালা,এবং পশু- পাখিদের কোলাহল পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে থাকে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park