আজিজুল হক নিউটনঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ সদর–৪ (আসন নং ১৪৮) নির্বাচনী এলাকায় মনোনয়ন দৌড়ে সক্রিয়তা শুরু হয়েছে। গতকাল ১৭ ডিসেম্বর (বুধবার) বিএনপি ও জামায়াতে ইসলামী- দুটি রাজনৈতিক দলের প্রার্থীরা পৃথকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আবু ওয়াহাব আকন্দ নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, শাহ শিব্বির আহমেদ বুলু ও একেএম মাহাবুবুল আলম।
এছাড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরাফ উদ্দিন কৌহিনুর, সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, ছাত্রদলের সভাপতি গোবিন্দসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই দিনে একই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান ও মনোনয়ন ফরম ক্রয় করেন। মনোনয়ন সংগ্রহকালে তার সঙ্গে মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।