1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

মাটি ভরাটের অভাবে সম্প্রসারণ বন্ধ, এক কক্ষে গাদাগাদি করে পাঠ নিচ্ছে লক্ষীপুর মাদ্রাসার শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৬৭ বার পঠিত

 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুর উপজেলার ১ নম্বর নাজিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীপুর জামিউল উলুম মাহমুদিয়া মাদ্রাসায় নিজস্ব জায়গা থাকলেও মাটি ভরাট না হওয়ায় নতুন ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না। ফলে একটি মাত্র কক্ষে প্রায় ৫০ জন শিক্ষার্থীকে গাদাগাদি করে পাঠদান করতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসাটিতে বর্তমানে ৫০ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক রয়েছেন। পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও নিচু জমি ভরাটের উদ্যোগ না থাকায় নতুন শ্রেণিকক্ষ নির্মাণ করা যাচ্ছে না। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে।
এদিকে মাদ্রাসায় যাতায়াতের একমাত্র প্রায় ৩ কিলোমিটার কাঁচা সড়কের অবস্থাও অত্যন্ত নাজুক। সড়কের দুটি কালভার্ট রাস্তার তুলনায় অনেক উঁচু হওয়ায় যানবাহন চলাচল প্রায় অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, কালভার্ট দুটির উভয় পাশে দ্রুত মাটি ভরাট করে রাস্তা চলাচলের উপযোগী করা এবং মাদ্রাসার নির্ধারিত জায়গা মাটি ভরাটের ব্যবস্থা করা হোক।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বলেন, “আমাদের নিজস্ব জায়গা রয়েছে। কিন্তু মাটি ভরাট না থাকায় সেখানে ভবন নির্মাণ করা যাচ্ছে না। বাধ্য হয়ে একটি কক্ষেই ৫০ জন শিক্ষার্থীকে গাদাগাদি করে পাঠদান করতে হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে আমাদের একটাই অনুরোধ—মাটি ভরাটের ব্যবস্থা করে দিলে আমরা নতুন ঘর নির্মাণ করতে পারব। এতে শিক্ষার্থীরা আরও সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park