1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশু ফাতেমার পরিবারের পাশে প্রধানমন্ত্রী।

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১১৭ বার পঠিত
আজিজুল হক নিউটন :
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ট্রাকচাপায় নিহত মায়ের গর্ভ ফেটে অলৌকিকভাবে জন্ম নেওয়া শিশু ফাতেমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (২৮ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের রায়মনি গ্রামে যান। সেখানে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত ফাতেমার বাবা, মা ও বোনের কবর জিয়ারত করেন।
পরে ফাতেমার দাদা মোস্তাফিজুর রহমান বাবুলের হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী, নগদ অর্থ, ঘর মেরামতের জন্য নতুন টিন এবং তাদের পারিবারিক মুদি দোকানের জন্য প্রয়োজনীয় মালামাল তুলে দেন।
প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা পেয়ে ফাতেমার পরিবারের সদস্যরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই কঠিন সময়ে সরকারের সহযোগিতা তাদের নতুন করে বেঁচে থাকার সাহস জুগিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফসান সামী, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি ইমরান হাসান বুলবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park