1. admin@dainikjanatarkhabor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজায়নের লক্ষ্যে ফুলবাড়ীতে ফলজ গাছের চারা বিতরণ খুবজীপুর ইউনিয়ন পরিষদে ৪১৪ জন মানুষের মাঝে ভিডব্লিউবি চাউল বিতরণ, গুরুদাসপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত। কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ ফুলবাড়ীতে জেন্ডারভিত্তিক সহিংসতা হ্রাস ও সাইবার নিরাপত্তায় অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। গুরুদাসপুর পৌর সভার জি আর চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মোঃ মাহামুদুজ্জামান সোহাগ চাটমোহরে মানবিক চিকিৎসক হাকিম আরমান, নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত,,

ময়মনসিংহের ধোবাউড়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৩৯৭ বার পঠিত
আজিজুল হক নিউটন :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোটকে সামনে রেখে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই ছিল এই কর্মশালার মূল লক্ষ্য।
গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার সহযোগিতায় সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়, ময়মনসিংহের আয়োজনে ধোবাউড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
কর্মশালায় বক্তারা নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে ভোটগ্রহণ কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাধারণ ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
এ সময় নির্বাচন সংশ্লিষ্ট বিধি-বিধান, দায়িত্ব বণ্টন ও বাস্তব মাঠপর্যায়ের করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park