
আজিজুল হক নিউটন :
“জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধা, শহীদ পরিবার এবং দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
৬ আগস্ট ২৬’ ময়মনসিংহ লেডিস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেডিস ক্লাবের সম্মানিত সভাপতি মোছা. রেজেকা পারভীন রাখী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী করে তুলতে ময়মনসিংহ জেলা প্রশাসন বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আবেদনকারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে, যা তাদের আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধা, শহীদ পরিবার ও অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।