1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

ময়মনসিংহে নির্বাচনী ক্যাম্পে রক্তপাত: স্বতন্ত্র এমপি প্রার্থীর কর্মীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১১০ বার পঠিত
আজিজুল হক নিউটন :
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সালমান ওমর রুবেলের এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম (৪০)। তিনি ঘোষগাঁও ইউনিয়নের বাকপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পরপরই পুলিশ দুইজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধনের প্রস্তুতি চলছিল। এ সময় হঠাৎ কয়েকজন ব্যক্তি ক্যাম্পের ভেতরে ঢুকে নজরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল করেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা ক্যাম্প উদ্বোধনকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park