1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

ময়মনসিংহে বেজমেন্টে পাইলিংয়ের সময় পাশের ভবন হেলে পড়ল, আতঙ্কে বাসা ছাড়লেন মালিক-ভাড়াটিয়ারা

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পঠিত
আজিজুল হক, নিউটন:
ময়মনসিংহের গোলকিবাড়ি এলাকায় ২০ তলা ভবনের বেজমেন্টে পাইলিং কাজ চলাকালে পাশের একটি পাঁচ তলা ভবন হেলে পড়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) আনুমানিক রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, গোলকিবাড়ি এলাকায় গ্রিনল্যান্ড ডেভেলপার কর্তৃক নির্মাণাধীন ২০ তলা ‘কাজীবাড়ি ভবন’-এর পাইলিং কাজ চলাকালে পাশের একটি পাঁচ তলা আবাসিক ভবন হঠাৎ হেলে পড়ে। ভবনটির সামনের অংশে ফাটল দেখা দেয়। এতে আতঙ্কিত হয়ে ভবনের মালিক ও ভাড়াটিয়ারা দ্রুত বাসা ছেড়ে বেরিয়ে আসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। তারা ভবনটি আরও হেলে পড়া ঠেকাতে ডেভেলপার কোম্পানিকে বেজমেন্ট থেকে সরিয়ে নেওয়া মাটি পুনরায় ভরাটের নির্দেশ দেন।
এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট ডেভেলপার কোম্পানি দীর্ঘদিন ধরে অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণভাবে নির্মাণকাজ চালিয়ে আসছিল। এরই ফলশ্রুতিতে পাশের পাঁচ তলা ভবনটি হেলে পড়ে এবং দেয়ালে ফাটল সৃষ্টি হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত, রাত সাড়ে ১১টায় কোতোয়ালি মডেল থানা পুলিশের সহায়তায় ঝুঁকিপূর্ণ পাঁচ তলা ভবনটির বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park