1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

ময়মনসিংহে ৮৩ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন। : ওয়াহাব আকন্দ এমপি।

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৩৫ বার পঠিত
আজিজুল হক নিউটন :
সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নে পৃথক দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করে আধুনিক ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ইউনিয়নের মাটিয়ামতলা ও তৎসংলগ্ন বল্লাপাড়া এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উন্নয়ন কাজ দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
জানা গেছে, মোট ৮৩ লাখ ৫৬ হাজার টাকার ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্প দুটির মধ্যে প্রথমটি হলো কুষ্টিয়া ইউনিয়নের বল্লাপাড়া পাকার মোড় থেকে মূসুর বাড়ি পর্যন্ত রাস্তার এইচবিবি (HBB) উন্নয়ন কাজ। ৬১৫ মিটার দীর্ঘ এবং ৩ দশমিক ৬ থেকে ৬ মিটার প্রশস্ত এই সড়কটি আধুনিক এইচবিবি পদ্ধতিতে নির্মাণ করা হচ্ছে।
অন্যদিকে দ্বিতীয় প্রকল্পের আওতায় মাটিয়ামতলা এরশাদের বাড়ি সংলগ্ন বক্স কালভার্ট থেকে ফরাজী বাড়ি পর্যন্ত আরও ৬১৫ মিটার দীর্ঘ রাস্তার এইচবিবি উন্নয়ন কাজ করা হবে। প্রকল্প দুটি বাস্তবায়ন করছে তারাকান্দাভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স মানহা মানসুরা এন্টারপ্রাইজ’।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, “এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এবং যাতায়াতের দুর্ভোগ বিবেচনায় নিয়ে এই উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহারের মাধ্যমে রাস্তার গুণগত মান নিশ্চিত করা হবে, যাতে মানুষ দীর্ঘদিন সুফল ভোগ করতে পারে।”
তিনি আরও বলেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে স্থানীয় অর্থনীতি, শিক্ষা ও সামাজিক কার্যক্রমেও ইতিবাচক পরিবর্তন আসবে। পরে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক আবু আহসান মো. রেজাউল হক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা বলেন, “এইচবিবি পদ্ধতিতে নির্মাণ হওয়ায় সড়ক দুটি আগের তুলনায় অনেক বেশি টেকসই হবে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।”
তিনি আরও জানান, এই সড়ক দুটি চালু হলে কুষ্টিয়া ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ, দ্রুত ও নিরাপদ হবে। পাশাপাশি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক আবু আহসান মো. রেজাউল হক ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ, বিদ্যাগঞ্জ বাজার উন্নয়নসহ ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চাহিদা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park