1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

ময়মনসিংহ রেঞ্জ অপরাধ পর্যালোচনা সভা জানুয়ারির কর্মমূল্যায়ন, ‘শ্রেষ্ঠ জেলা’ ময়মনসিংহ।

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৪৫ বার পঠিত
আজিজুল হক নিউটন ঃ
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে জানুয়ারি/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২টায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।
সভায় শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পরে ময়মনসিংহ রেঞ্জের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার অভিযান, মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
জানুয়ারি মাসের সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। ‘শ্রেষ্ঠ জেলা’ হিসেবে নির্বাচিত হয় ময়মনসিংহ। শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে স্বীকৃতি পান ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
সভায় ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
মাসিক অপরাধ সভায় রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রেঞ্জাধীন বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park