1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

ময়মনসিংহ সদর-৪ আসনে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপি প্রার্থীর।

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৬১ বার পঠিত
শাহীনুর কবির রিপন :
ময়মনসিংহ সদর-৪ সংসদীয় আসনে জামায়াত সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে লিখিত ও মৌখিকভাবে আপত্তি জানান।
গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি)

অভিযোগে তিনি বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী একটি সংসদীয় এলাকায় সর্বোচ্চ ২০টি বিলবোর্ড স্থাপনের অনুমতি রয়েছে। কিন্তু ময়মনসিংহ সদর উপজেলার বোররচর ইউনিয়নেই এই সীমা অতিক্রম করে ২০টির বেশি বিলবোর্ড স্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। এছাড়াও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় জামায়াত প্রার্থীর পক্ষে প্রায় ৫০০টির মতো বিলবোর্ড লাগানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার ওপর আস্থা রেখে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park