1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

রংপুরে মহিষ পালনে পুষ্টি, প্রজনন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৬১ বার পঠিত

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর স্টাফ রিপোর্টারঃ

রংপুর জেলার গংগাচড়া উপজেলায় “মহিষ পালনে পুষ্টি, প্রজনন ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রযুক্তির ব্যবহার” শীর্ষক তিন দিনব্যাপী খামারী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই), সাভার, ঢাকার বাস্তবায়নে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, গংগাচড়া, রংপুরের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গত শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সকাল থেকে শুরু হওয়া প্রশিক্ষণটি রবিবার (১৯ অক্টোবর ২০২৫) সমাপ্ত হয়।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন নির্বাচিত মহিষ খামারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের প্রথম দিনে উপস্থিত ছিলেন বিএলআরআই-এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও উক্ত প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ডাঃ মোঃ আশাদুল আলম।

প্রশিক্ষণের দ্বিতীয় দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, রংপুর বিভাগের পরিচালক ডাঃ মোঃ আব্দুল হাই সরকার, ডেপুটি চীফ ইপিডেমিওলজিস্ট ডাঃ মোঃ রফিকুল আলম এবং বিএলআরআই-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক ড. গৌতম কুমার দেব।  সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ (নীলফামারী) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নুরুল আজীজ এবং গংগাচড়া (রংপুর) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজার রহমান।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা লাভজনকভাবে মহিষ পালন, উন্নত জাত নির্বাচন, প্রজনন ব্যবস্থাপনা, স্বল্প খরচে দুধালো মহিষের পুষ্টি ব্যবস্থাপনা, সাইলেজ, ইউএমএস ও সুষম দানাদার খাদ্য তৈরির কৌশল, টিকা ও কৃমি নিয়ন্ত্রণসহ মহিষের স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণ কোর্সের সমন্বয়কের দায়িত্বে ছিলেন বিএলআরআই-এর মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুল হাসান মজুমদার। খামারীরা প্রশিক্ষণ শেষে জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টেকসই ও লাভজনক মহিষ খামার গড়ে তোলার বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছেন।

একই সঙ্গে তারা মহিষের গুরুত্বপূর্ণ রোগের টিকা ও উন্নত জাতের বীজ সহজলভ্য করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park