1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

রাঙ্গুনিয়ায় অবৈধভাবে মাটি কাটা: ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২১৫ বার পঠিত

রাঙ্গুনিয়া প্রতিনিধি:
মোঃ মিজানুর রহমানঃ


‎চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার ইসলামপুর এলাকায় পরিচালিত এক অভিযানে ‘বিবিসি-২’ নামের ইটভাটাকে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
‎অভিযানটি পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইসলামপুর এলাকায় অবৈধভাবে মাটি কেটে পরিবেশের ক্ষতি করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে প্রশাসন সেখানে অভিযান চালায়। অভিযানের সময় মাটি কাটার সত্যতা পাওয়া যায় এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ইটভাটা কর্তৃপক্ষকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ বলেন, পরিবেশ রক্ষা এবং সরকারি নির্দেশনা অমান্য করে পাহাড় বা কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park