1. admin@dainikjanatarkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মশিন্দা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল আজিজ, বনপাড়ার জাহেদা ক্লিনিক অপারেশনের পর সার্জিক্যাল পার্টস রেখেই সেলাই আনোয়ারা বেগমের বাম পা কেটে ফেলার উপক্রম গুরুদাসপুরে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫ অনুষ্ঠিত ইসলাম নিয়ে কটূক্তিকারী শিমুলের সর্বোচ্চ শাস্তির দাবি। স্ত্রী ও শাশুড়ী কে নির্যাতনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। গুরুদাসপুরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি; পুড়েছে দোকান ও বসতবাড়ি। গুরুদাসপুরের বালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, বিষানি নদীর ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গুরুদাসপুর উপজেলা খুচরা কার্ড ধারী সার ডিলার সমিতির নির্বাচন সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক, আতিকুর রহমান অবশেষে ইসলাম ধর্মকে কটূক্তি করা হিন্দু যুবক গ্রেপ্তার,হিন্দু সমাজচ্যুত যুবক ইসলাম ধর্মকে অবমাননা হিন্দু ধর্মের শিমুলকে সমাজচ্যুত

‎রাঙ্গুনিয়ায়, ৫টি সিআর পরোয়ানায় আসামি গ্রেফতার ‎

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৯১ বার পঠিত

‎চট্টগ্রাম রাঙ্গুনিয়া প্রতিনিধি:
‎মোঃ মিজানুর রহমান

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাঁচটি সিআর (CR) মামলার পরোয়ানার ভিত্তিতে এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

‎পুলিশ সূত্রে জানা যায়, সোমবার, ৩০ মার্চ, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোঃ রহমত (পিতা: আব্দুল করিম)-কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সেগুন বাগান কলাবাইজ্জাঘোনা এলাকার স্থায়ী বাসিন্দা।

‎গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় একাধিক বন আইনের মামলায় সিআর পরোয়ানা ছিল। এসব মামলার মধ্যে রয়েছে— সিআর নং-৭৪/২০২৫ ও ৭৬/২০২৫ (তারিখ: ০১ অক্টোবর ২০২৫), এবং বন-১৫৮/২৫, বন-১৫৯/২৫ ও বন-৫৮/২৫ (রাঙ্গুনিয়া)। উক্ত মামলাগুলোতে বন আইনের ৩৩(১ক) ধারার বিভিন্ন উপধারায় অভিযোগ আনা হয়েছে।

‎রাঙ্গুনিয়া থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত ছিল। অবশেষে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়।
‎গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক জনতার খবর
Theme Customized By Shakil IT Park